Academic Programs
Pre-School
আল-আমিন ইনস্টিটিউটের বিশেষ কোর্স “প্রি-স্কুল” প্রোগ্রাম। প্লে-নার্সারী-কেজির সমন্বয়ে ১ বছরেই কোর্সটি সম্পন্ন হয়। অস্ট্রেলিয়ান কারিকুলাম ও সমন্বিত সিলেবাসে গঠিত প্রোগ্রামটিতে শিক্ষার্থীরা সহজেই স্কুল পূর্ববর্তী প্রাথমিক জ্ঞান লাভ করে।
সন্তানদের প্রথম শিক্ষা কোর্স হিসেবে বাবা-মায়েরা সহজেই প্রি-স্কুল প্রোগ্রামটিকে বেছে নিতে পারেন। জ্ঞানের প্রথম ধাপেই ছোট্ট শিশুরা বাংলা-ইংরেজী-অংকের পাশাপাশি আরবি, দোয়া-কালাম শিক্ষার সুযোগ লাভ করুক। এটাই প্রত্যাশা।
বাংলা-ইংরেজী-আরবী মিডিয়ামের মিশেলে এই সিলেবাস বর্তমান সমাজে অতি প্রয়োজনীয়। এই সিলেবাসের আওতায় শিক্ষার্থীরা বাংলা-ইংরেজী-আরবী-অংক চার বিষয়েই পড়া ও লিখায় সমান দক্ষতা অর্জন করে।
সুন্নাহ পদ্ধতিতে সজ্জিত ক্লাসরুমে ঘরোয়া পরিবেশে আধুনিক সিলেবাস ও কোর্স ওয়ার্ক পদ্ধতিতে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্নের পর শিক্ষার্থীরা যে কোন স্কুল/মাদ্রাসার প্রথম শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন করে।
বিষয়ঃ বাংলা, ইংরেজী, আরবী, অংক, ড্রয়িং, সাধারণ জ্ঞান ও ইসলাম শিক্ষা।
সেশনঃ জানুয়ারী, মে এবং সেপ্টেম্বর। বছরে তিনটি সেশনে ভর্তি কার্য্যক্রম পরিচালিত হয়।
বয়সঃ সর্বনিম্ন বয়স ৪ বছর ও সর্বোচ্চ বয়স ৫ বছর।
শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের অনুপাতঃ ১ঃ৫
কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিনা দ্বিধায় যোগাযোগ করুনঃ 01716207612 নাম্বারে।
Tarbiyah Program
তারবীয়াহ প্রোগ্রাম আল-আমিন ইনস্টিটিউটের সময়োপযোগী ও কালজয়ী পদক্ষেপ।
আমাদের সন্তানেরা কালের পরিক্রমায় ধর্মীয় শিক্ষা থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা, ব্যস্ততা ইত্যাদির কারণে ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।
দ্বীনের জ্ঞানার্জন প্রত্যেক মুসলমানের উপর অর্পিত ফরয। এর মাধ্যমেই দুনিয়ার জীবনে আখিরাতকে সাজানো সম্ভব হয়। এর থেকে দূরে যাওয়া মানেই দ্বীন থেকে দূরে যাওয়া। পিতা-মাতার প্রধান দায়িত্ব সন্তানদের ধর্মীয় শিক্ষা প্রদান করা।
তারবীয়াহ প্রোগ্রামে একজন শিক্ষার্থী খুব সহজেই দ্বীনের প্রাথমিক থেকে জীবন-যাপনের জন্য ধর্মীয় প্রয়োজনীয় শিক্ষাগুলো লাভ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার সক্ষমতা অর্জন করে।
মোট ক্লাসঃ ২৪টি
প্রতি সপ্তাহেঃ ১টি ক্লাস
ক্লাসের সময়ঃ ২ ঘন্টা।
ক্লাস শিডিউলঃ
ব্যাচ-০১ঃ শুক্রবার সকাল ১০টা-১২টা
ব্যাচ-০২ঃ শুক্রবার বিকাল ৩টা-৫টা
ব্যাচ-০৩ঃ শনিবার সকাল ৯টা ১১টা
ব্যাচ-০৪ঃ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা
কোর্সে যা থাকছেঃ
প্রাথমিক ধর্মীয় শিক্ষা।
ইসলামের পঞ্চ স্তম্ভ সম্পর্কে পূর্ণ ধারণা।
অযু ও নামাজের প্র্যাক্টিকাল শিক্ষা।
রোযা, হজ্ব, যাকাত সম্পর্কে পূর্ণ ধারণা।
সূরা ফাতেহা থেকে সূরা ফীল পর্যন্ত ১১টি সূরা শিক্ষা।
প্রয়োজনীয় দোয়া-দরূদ শিক্ষা।
ধর্মীয় আচার-আচরণ শিক্ষা।
প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য বিনা দ্বিধায় যোগাযোগ করুনঃ 01716207612 নাম্বারে।

